ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রঙিন পোশাকে ৪০০ সাকিবের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৮, ৩ মার্চ ২০২২
রঙিন পোশাকে ৪০০ সাকিবের
অলরাউন্ডার সাকিব আল হাসান- ফাইল ফটো

ওয়ানডে ও টি-২০ মিলিয়ে সাদা বলের ক্রিকেটের ৪শ’ উইকেট পূর্ণ হলো বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। এতে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪শ’ উইকেট পূর্ণ হয় সাকিবের।

২১৮ ওয়ানডেতে সাকিবের উইকেট ২৮২টি এবং ৯৫টি টি-টোয়েন্টিতে ১১৯টি।

ওয়ানডে, টি-২০ এবং টেস্ট মিলিয়ে এরইমধ্যে ৬০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। তিন ফরম্যাট মিলিয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ৩৭১ ম্যাচে ৬১৬ উইকেট রয়েছে তার ঝুলিতে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!