ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ব্রাজিলের জয়ের ম্যাচে দর্শকদের মারমারি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২২
ব্রাজিলের জয়ের ম্যাচে দর্শকদের মারমারি 
ব্রাজিলের মাঠে দর্শকদের মারমারি 

নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি ব্রাজিল। এ ম্যাচে গ্যালারিতে ভক্তদের মধ্যে শুরু হলো কথা কাটাকাটি, এরপর রীতিমতো মারামারি। এমন ঘটনার পর ২১ জন দর্শককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মিলিটারি পুলিশ জানায়, মিনেইরাও গ্র্যান্ড স্ট্যান্ডে ক্লাব ফুটবলকে কেন্দ্র করে এই দাঙ্গা সৃষ্টি হয়েছে । অ্যাটলেটিকো মিনেইরাও ও ক্রুজেইরোর সদস্য গোষ্ঠীর মধ্যে এই মারামারি হয়। তৎক্ষণাৎ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে তখন জানানো হয়, ম্যাচ শেষে এই ঘটনার তদন্ত করা হবে।

স্টেডিয়ামের স্বেচ্ছাসেবীরা এই দাঙ্গার মাঝে পড়ে যাওয়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।  তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এরপর সেই আহত ব্যক্তিকে নিয়ে আর কোনো খবর জানায়নি স্থানীয় সংবাদ মাধ্যম। 

দাঙ্গা শুরুর পরপরই অনেকেই দৌড়ে ঘটনাস্থল থেকে পালান। এই সময় দাঙ্গায় অংশ না নেয়া ভক্তদেরকে দৌড়ে পাশের গ্যালারি রোজোতে অবস্থান নিতে দেখা যায়। 

তাদেরই একজন ছিলেন গুস্তাভো লোপেজ, ১১ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে খেলা দেখতে গিয়ে রীতিমতো আতঙ্কেই পড়ে গিয়েছিলেন তিনি।

তিনি বলেন, এই দাঙ্গাটা আমি দেখেছি। আমার মেয়ে পুরোপুরি ভয়ই পেয়ে গিয়েছিল। আমি তখন সবচেয়ে নিরাপদ জায়গাটার খোঁজে তাকে নিয়ে দৌড়াচ্ছিলাম। এমন কিছু আজকের দিনে আপনি সাধারণত দেখবেন না। আমি মিনেইরাওতে দুই দলের ভক্তদের সঙ্গেই এসেছিলাম, কোনো প্রকারের দাঙ্গায় জড়াতে চাইনি আমি। এমন কিছুর কোনো অর্থ নেই।

স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন ৪০০০০ হাজার দর্শক। তবে গ্র্যান্ড স্ট্যান্ড হওয়ায় সেই দাঙ্গার কাছাকাছি ছিলেন অনেক বয়োবৃদ্ধ ও শিশু দর্শক। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই দাঙ্গা শেষ হওয়ার পাঁচ মিনিট পর মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে। দাঙ্গায় জড়িত সন্দেহে ২১জনকে আটক করা হয় তখন।  

এই ঘটনায় অবশ্য মিনেইরাও কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিনেইরাও দুঃখ প্রকাশ করছে। এ জাতীয় সহিংসতা, যা ব্রাজিলের ভক্ত-সমর্থকদের আনন্দঘন মূহুর্তে ব্যাঘাত ঘটায়, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!