ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ফ্যালকাও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ৯ নভেম্বর ২০২১
চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ফ্যালকাও
রাদামেল ফ্যালকাও- ছবি: সংগৃহীত

থাই ইনজুরির কারণে আগামী চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন অভিজ্ঞ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। 

ফ্যালকাওয়ের ক্লাব রায়ো ভায়োকানো সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রায়ো ভায়োকানোর মেডিকেল স্টাফদের রিপোর্টের সূত্রমতে জানা গেছে, ফ্যালকাওয়ের ডান থাইয়ের পেশীতে ইনজুরি রয়েছে। এ ইনজুরির কারণে আগামী তিন থেকে চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।

৩৫ বছর বয়সী ফ্যালকাও গত গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধায় রায়োতে যোগ দেওয়ার পর এ পর্যন্ত সাত ম্যাচে পাঁচ গোল করেছেন। তার পারফরমেন্সে রায়ো লা লিগায় দারুন সূচনা করেছে। ১৩ ম্যাচ পর তারা বর্তমানে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।

ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার হয়ে খেলতে পারছেন না ফ্যালকাও।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!