ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ, ২০২১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ২৯ অক্টোবর ২০২১
দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ
বাংলাদেশ দল

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এই পর্বে প্রথম জয়ের লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলে এসেছে দুই পরিবর্তন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নুরুল হাসান সোহানের জায়গায় এই ম্যাচে দলে ঢুকেছেন সৌম্য সরকার। এছাড়া নাসুম আহমেদের জায়গায় সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই সুপার টুয়েলভে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। আজ যারা হারবে তাদের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। সেমির আশা টিকিয়ে রাখতে দুই দলেরই জয় ছাড়া বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!