ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আইপিএলে অভিষেক ম্যাচেই দ্রুততম বলের রেকর্ড গড়লেন মালিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ৪ অক্টোবর ২০২১
আইপিএলে অভিষেক ম্যাচেই দ্রুততম বলের রেকর্ড গড়লেন মালিক
ছবি: সংগৃহীত

থাঙ্গারাসু নটরাজনের ইঞ্জুরির কারণে নেট বোলার থেকে সানরাইজার্স হায়দরাবাদের মূল দলে ডাক পান জম্বু কাশ্মিরের পেসার উমরান মালিক। বেশ কিছু ম্যাচ অপেক্ষার পর রোববার তার অভিষেক হয়েছে। অভিষেকেই গতির ঝড় তুলে রেকর্ড করেছেন এই পেসার।

কলকাতার বিপক্ষ ম্যাচে নিজের প্রথম ওভারেই ক্রিকেট বিশ্বকে আগুনে গতির জানান দেন মালিক। প্রথম ওভারেই প্রায় নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে সবাইকে চমকে দেন তিনি। এর পর ১৫১.০৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল করেন ডানহাতি পেসার।

এরই সঙ্গে চলমান আইপিএলে সবথেকে জোরে বল করা ভারতীয় ক্রিকেটারে পরিণত হন ২১ বছরের তরুণ মালিক। তিনি ভেঙে দেন এবারের আইপিএলে মোহম্মদ সিরাজের ১৪৭.৬৮ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড।

সবমিলিয়ে চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ গতিশীল বোলারে পরিণত হলেন উমরান। তার থেকে বেশি গতিতে বল করেছেন কেবল কলকাতা নাইট রাইডার্সের লকি ফার্গুসন ও দিল্লি ক্যাপিটালসের এনরিখ নরকিয়া।

উল্লেখ্য, বল হাতে গতির ঝড় তুললেও এদিন কোন উইকেট পাননি মালিক। তবে রানও বেশি খরচ করেননি। ৪ ওভারে কেবল ২৭ রান দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!