ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু রোববার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ১৮ নভেম্বর ২০২০
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু রোববার
ফাইল ছবি

সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।

সিলেটে দুই সপ্তাহের এই ক্যাম্পে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রেনিং ক্যাম্প শুরুর আগে আগামী ২১ নভেম্বর দলের সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষায় যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, কেবল তারাই সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।

Advertisement

এর আগে দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের দেহে করোনার লক্ষণ থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পটি স্থগিত করেছিল বিসিবি।

১ অক্টোবর শুরু হওয়া ক্যাম্পটি এক মাস চলার কথা ছিলো। কিন্তু তিনজন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় ক্যাম্পটি স্থগিত করে বিসিবি।

সিলেটে অনুষ্ঠিতব্য ক্যাম্পের অনূর্ধ্ব-১৯ দল: ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ, সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, সামসুল ইসলাম ইপন ও সায়ান আহমেদ চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!