ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বরখাস্ত হবেন বাবর-মিসবাহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৭, ১৩ নভেম্বর ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বরখাস্ত হবেন বাবর-মিসবাহ
মিসবাহ উল হক ও বাবর আজম

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তানের কোচ মিসবাহ উল হক ও অধিনায়ক বাবর আজম বরখাস্ত হবেন বলে ভবিষ্যৎবাণী করলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, আগামী ছয় মাসে আন্তজার্তিক ক্রিকেটে সাফল্য না পেলেই মিসবাহ-বাবরের চেয়ার নড়বড়ে হয়ে যাবে।

সদ্যই পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছে বাবরকে। আজহার আলীকে সরিয়ে টেস্টের অধিনায়কত্ব দেয়া হয় তাকে। ফলে তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক এখন বাবর। আগামী মাসে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ দিয়ে বড় ফরম্যাটে এই বযাটসম্যানের অধিনায়ক হিসেবে অভিষেক হবে।

লতিফ জানান, আগামী ছয় মাসে বাবরের অধীনে আশানুরুপ সাফল্য না পেলে তাকে অধিনায়কের পদ থেকে সড়ানো হবে।

Advertisement

এক ইউটিউব ভিডিওতে নিউজিল্যান্ড সফর নিয়ে লতিফ বলেন, তাদের সেখানে গিয়ে ভালো ক্রিকেট খেলতে ও জিততে হবে। তাদের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জেতা উচিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাও ভাবতে হবে। এই ছেলেরা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।

বর্তমান অধিনায়ক ও কোচ আগামী বিশ্বকাপের আগেই পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেন লতিফ। তিনি বলেন, দলে আজহার আলির জায়গা নড়বড়ে হয়ে গেছে। আসাদ শফিকও দল থেকে ছিটকে পড়েছে। আসন্ন বিশ্বকাপে অন্য একজন কোচকে দেখা যাবে। আর অধিনায়কও ছয় মাসের বেশি টিকবে না বলে মনে হচ্ছে।

নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবেন পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হবে ১৮ থেকে ২২ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।   

আগামী ২৩ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে নিউজিল্যান্ড। কিউইদের মাটিতে পা রেখে লিঙ্কনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!