ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আর্সেনালের 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২০
জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু আর্সেনালের 
ছবি- সংগৃহীত

মাঠে গড়াল ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। নতুন মৌসুমের নতুন মিশনে শুভ সূচনা করলো আর্সেনাল। দুরন্ত পারফরম্যান্সে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই লিগে উন্নীত হওয়া ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিলো গানার শিবির।

ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে অভিষেক ম্যাচেই দ্যুতি ছড়ালেন উইলিয়ান ও গ্যাব্রিয়েল। জায়গা করে নিলেন আর্সেনাল ভক্তদের মনে।

কোচ মিকেল আর্তেতার আর্সেনালের হয়ে গোল করেন অ্যালেকজান্ডার ল্যাকাজেট, দস সান্তোস মাগালহায়েস ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!