ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বরখাস্ত হলেন বার্সেলোনার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২, ১৮ আগস্ট ২০২০
বরখাস্ত হলেন বার্সেলোনার কোচ
কিকে সেতিয়েন

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে লজ্জাজনক হারের তিনদিনের মাথায় বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে।

মঙ্গলবার বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দলটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বার্সার সাবেক খেলোয়াড় ও নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান।

২০২০ সালের ১৪ জানুয়ারি বার্সেলোনার দায়িত্ব পান কিকে সেতিয়েন। বরখাস্ত হওয়ার আগে বার্সেলোনার ২৫টি ম্যাচ দায়িত্ব পালন করেন তিনি। এরমধ্যে ১৯টি লা লিগার, তিনটি চ্যাম্পিয়ন্স লিগের ও তিনটি কোপা ডেল রে'র। তার অধীনে বার্সা ১৬টি ম্যাচে জয় পেয়েছে, চারটি ম্যাচে পরাজিত হয়েছে ওপাঁচটি ম্যাচ ড্র করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!