[ খেলা ]
সাবেক টাইগার অধিনায়ক লিপুর মা মারা গেছেন
সাবেক টাইগার অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন সাবেক এই অধিনায়কে মা।
সোমবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় মারা যান লিপুর মা।
গাজী আশরাফের পারিবারিক সূত্র তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বাদ এশা নামাজে জানাজার পর মোহাম্মদপুর তাজমহল রোডে তার দাফন করা হবে।
সাবেক এই অধিনায়কের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীয় শোক জানিয়েছ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
বলেছেন, ‘বিসিবর পক্ষ থেকে আমি মরহুমার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি’।
এছাড়া শোক জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(কোয়াব)।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!