[ সোশ্যাল মিডিয়ায় ]
নিজে না খেয়ে বিড়ালের মুখে রুটি তুলে দিল শিশু, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
সবার সঙ্গে ভাগ করে খাওয়া উচিৎ খাবার ৷ এই শিক্ষা ছোটবেলার থেকেই সব শিশুদেরই দিয়ে থাকেন তাদের বাবা-মা-রা ৷ তবে শিশুরাই হয় সরল ৷
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি ছোট্ট শিশু নিজের হাতে থাকা রুটি, শুধু নিজে না খেয়ে সামনে থাকা একটি বিড়ালকে খাওয়াচ্ছে ৷ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ লাইক, কমেন্টের বন্যায় ছেয়ে গিয়েছে ট্যুইটার-ইন্সটাগ্রাম হ্যান্ডল ৷
নিজের হাতে থাকা রুটিটা একবার খাওয়ার পরেই শিশুটির নজর যায় সামনে বসে থাকা একটি বিড়ালের দিকে ৷ তখন সে আর শুধু নিজে খেয়ে থাকতে পারেনি ৷ বিড়ালটিকে একেবারে ডেকে নিয়ে মুখে খাবার তুলে দিয়েছে ৷ মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিও থেকেই প্রত্যেকের অনেক কিছু শেখার রয়েছে ৷
নেটিজেনরা ভিডিওটি শেয়ার করার পাশাপাশি কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ অনেকেই বলেছেন, এই দৃশ্য অসাধারণ ৷ আমাদের সবাইকে এই শিশুর থেকেই শেখা উচিৎ ৷ খুব ভালো হোক ওর জীবনে৷ ভিডিওটি এতোই কিউট যে, এটিকে ‘স্কিপ’ করা অসম্ভব ৷
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!