ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

২৫ তলা থেকে ঝাঁপ দিয়ে দুই বন্ধুর বর্ষবরণ

সোশ্যালমিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ৫ জানুয়ারি ২০২১
২৫ তলা থেকে ঝাঁপ দিয়ে দুই বন্ধুর বর্ষবরণ
ভিডিও থেকে সংগৃহীত

নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়। তেমনি ২৫ তলা থেকে ঝাঁপ দিয়ে বর্ষবরণ করলেন দুই বন্ধু। রেলিংয়ে উঠতেই যেন স্বাভাবিক এই আনন্দের ছবিটা মুহূর্তেই বদলে গেল।

ভিডিওতে দেখা গেছে,  মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের গ্র্যান্ড হায়াত রেস্তোরাঁর ২৫তলা থেকে ওই দুই ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন। তবে তিনি আত্মহত্যা করেননি। এটি ছিল তাদের পরিকল্পনার অংশ। প্যারাশুট নিয়ে অ্যাডভেঞ্চারে মেতেছিলেন তারা। কিন্তু প্রথমটায় তা বুঝতে না পেরে তুমুল ভয় পেয়ে যান হোটেলে আসা অন্যান্য অতিথিরা।

ভিডিওটিতে দেখা যায় এক মহিলা তুমুল চিৎকার করছেন আর ওই দুই ব্যক্তি ততক্ষণে রেলিংয়ে উঠে দাঁড়িয়েছেন। প্রথমজন একবার লাফ দিতে গিয়েও নেমে আসেন। কিন্তু দ্বিতীয়জন ততক্ষণে লাফ দিয়ে দিয়েছেন। দেখাদেখি লাফ দেন দ্বিতীয় ব্যক্তিও। সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা সামনে নিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন ওই মহিলা যিনি ভিডিও রেকর্ডিংটি করছিলেন। কারণ ততক্ষণে ওই দুজনের প্যারাশুট খুলে গিয়েছে।

তবে ঘটনার তীব্র নিন্দা করেছে ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ। জানা গিয়েছে অতিথি হিসেবেই হোটেলে এসেছিলেন তারা। কেউই টের পাননি কী করতে চলেছেন তারা। এরইমধ্যে তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

ভিডিও

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!