ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

লকডাউনে লিফটে চড়ছেন স্পাইডারম্যান!

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ২৭ জুলাই ২০২০
লকডাউনে লিফটে চড়ছেন স্পাইডারম্যান!
ভিডিও থেকে সংগৃহীত

ক্রমবর্ধমান করোনাভাইরাসকে দমন করতে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে দ্বি-সাপ্তাহিক লকডাউনের ঘোষণা দেয়। আর লকডাউনে নাগরিকদের বাড়ির ভেতরে থাকতে উত্সাহিত করতে কলকাতা পুলিশ একটি হাস্যকর ভিডিও শেয়ার করে। সম্প্রতি এই হাস্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার এন সুধীর কুমারের অফিশিয়াল একাউন্টে টুইট করা হয়েছে ওই ভিডিওটি। ভিডিওটিতে লিফটে একজন ব্যক্তি এবং স্পাইডার ম্যানের মধ্যে একটি হাসিখুশি মিথস্ক্রিয়া দেখানো হয়েছে।

Advertisement

ভিডিওটিতে দেখা যায়, কৌতূহলী ব্যক্তি স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করেন, তিনি কেন তার ওয়েব-শ্যুটারগুলো দ্বারা ভ্রমণের পরিবর্তে লিফট ব্যবহার করছেন। উত্তরে স্পাইডারম্যান বলেন, লকডাউন চলছে। আমি যদি বাইরে যাই পুলিশ আমাকে মারধর করবে।

পরবর্তীতে লোকটি যখন পরামর্শ দেয় যে কেবল ধরা পড়লেই তাকে মারধর করা হবে, তখন সুপারহিরো বলে, তারা আঘাত করার জন্য গুলতি ব্যবহার করে।

এক কথায় হাস্যরসের মাধ্যমে মানুষকে লকডাউনে বাইরে না বের হওয়ার বার্তা দেয়া হয় ভিডিওতে।

<<<দেখুন ভিডিওটি>>>

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!