ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

কুয়ায় বিপদে সন্তান, উদ্ধার করে ভাইরাল মা বানর

সোশ্যাল মিডিয়া ডেস্ক 
প্রকাশিত: ২০:১১, ২৭ জুলাই ২০২০
কুয়ায় বিপদে সন্তান, উদ্ধার করে ভাইরাল মা বানর
বাচ্চাকে কুয়া থেকে উদ্ধার করছে মা বানর।

বিশ্বের সব প্রাণীর মায়ের মমতার কোনো তুলনা নেই। সন্তানদের সুখ-দুঃখে বুকে আগলে রাখাই যেন তাদের প্রধান দায়িত্ব। সন্তান বিপদে পড়লেই রক্ষা করতে সবার আগে এগিয়ে আসেন মায়েরাই। এবার তেমনি একটি ঘটনা ঘটেছে। কমান্ডো স্টাইলে কুয়ায় পড়া বাচ্চাকে বিপদ থেকে উদ্ধার করেছে এক মা বানর। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বানরের বাচ্চাকে উদ্ধারের ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দ। ওই ভিডিও’র ক্যাপশনে সুশান্ত লিখেন, মায়ের এ ভালোবাসাই ওদের সেরা কমান্ডো করে তুলতে পারে৷

ভিডিওতে দেখা গেছে, একটি বাচ্চা বানর কুয়ায় পড়ে গিয়েছে৷ কুয়ার দেয়াল বেয়ে কিছুতেই উঠতে পারছিল না সে৷ তখন মা বানর এক পাঁ দিয়ে কুয়ার পাড়ে নিজেকে আটকে রাখে। একইসঙ্গে সর্বশক্তি দিয়ে ঝুঁকে বাচ্চা বানরকে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে আনে।

বানরের উদ্ধার অভিযান দেখে টুইটার ব্যবহারকারীরা স্তম্তিত হয়ে পড়েছেন। পাশপাশি বানরের প্রশংসা করছেন। 

>>ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!