ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

খাড়া পাহাড়ে চমক, তরতরিয়ে হেঁটে উঠলেন সাধু

সোশ্যাল মিডিয়া ডেস্ক 
প্রকাশিত: ১৭:৪৮, ২৬ জুলাই ২০২০
খাড়া পাহাড়ে চমক, তরতরিয়ে হেঁটে উঠলেন সাধু
খালি পায়ে তরতরিয়ে পাহাড়ে উঠছেন সাধু। ছবি: ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট।

খাড়া পাহাড়ের ঢালে হাঁটা মানেই চরম বিপদের শঙ্কা। কারণ ছিটকে নিচে পড়লেই প্রাণহানি নিশ্চিত। তাই পাহাড়ে উঠতে দড়িসহ ব্যবহার হয় নিরাপত্তামূলক সরঞ্জাম। সিনেমা বা অ্যানিমেশন ছবিতে পাহাড়ের ঢালে হেঁটে তরতরিয়ে উপরে উঠতে পারে শক্তিশালী চরিত্র। তবে এবার বাস্তবে খাড়া পাহাড়ের ঢালে হেঁটে উঠার চমক দেখালেন এক সাধু। আর সেই দৃশ্যের ভিডিও টুইটারে পোস্ট হতেই ভাইরাল হয়।

টুইটারে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কোনো রকম সহায়তা ও প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই ৭০ ডিগ্রি খাড়া ঢাল ডিঙিয়ে তরতরিয়ে পাহাড়ের উপরে চলে যান সাধু।

ভিডিওতে আরো দেখা যায়, খালি পায়েই ঢালু পাহাড়ে উঠছেন সাধু্। পাশে দড়ি পড়েছিল। কিন্তু সেই দড়ি ব্যবহারের প্রয়োজন মনে করেননি তিনি।

এদিকে ভিডিওটি ৭০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওতে রিটুইট হয়েছে ৬২ হাজার বার। আর ভিডিওটিতে লাইক পড়েছে তিন লাখ।

অনেকে সাধুর দুঃসাহসিকতাকে অমরনাথ যাত্রার অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন বলেন, তোমার পা ছুরির মতো নেমে আসে পৃথিবীর বুকে। আর ওর পা পৃথিবীর মাটিকে চুমু খায়।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!