ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খবর ]

সহবাসে ছড়াতে পারে করোনা, সতর্ক করলেন বিজ্ঞানী

নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০, ৩ জুন ২০২০
সহবাসে ছড়াতে পারে করোনা, সতর্ক করলেন বিজ্ঞানী
প্রতীকী ছবি

সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তবে নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, সহবাসেও করোনাভাইরাস ছড়াতে পারে।

এ জন্য দম্পতিদের বেডরুমে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। যার মধ্যে চুম্বন এড়ানো, সহবাসের আগে এবং পরে গোসল করা, এমনকি সহবাসের সময় ফেস মাস্ক পরা অন্তর্ভুক্ত রয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের এই গবেষণায় স্বীকার করেছেন, অনেকের পক্ষেই সহবাস এড়িয়ে চলা সম্ভব নয়। ফলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গবেষণাপত্রটি অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশ করা হয়েছে।

গবেষণাপত্রটির মূল লেখক ডা. জ্যাক টার্বনের মতে, আপনার বা আপনার সঙ্গীর মধ্যে কোনো উপসর্গ দেখা দিলে, সহবাস এড়ানো উচিত। আইসোলেশনে থেকেছেন এমন ক্ষেত্রে সহবাস নিরাপদ হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে যে, করোনা আক্রান্ত উপসর্গবিহীন সঙ্গীর মাধ্যমে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!