ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

পাঁচ মিনিটে ৫০ বার বজ্রপাত, ঘুমাতে পারেননি স্থানীয়রা

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ২২ জুলাই ২০২০
পাঁচ মিনিটে ৫০ বার বজ্রপাত, ঘুমাতে পারেননি স্থানীয়রা
ছবিঃ সংগৃহীত

ফটোগ্রাফারের সামনে এল এমন এক মুহূর্ত, যার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। সঙ্গে সঙ্গে করলেন ফ্রেমবন্দী। একই সঙ্গে তার ফ্রেমে ধরা পড়ল ৫০-এর বেশি বজ্রপাতের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর এক আগ্নেয়গিরির কাছে এমন বিরল দৃশ্য ধরা পড়েছে এক ফটোগ্রাফারের ক্যামেরায়। মঙ্গলবার রাতে ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা।

তাছাড়া অগ্ন্যুৎপাতের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এত ঘন ঘন বজ্রপাত হয়েছে সেই রাতে যে, তারা বাজ পড়ার শব্দে সারা রাত ঘুমাতেই পারেননি।

জানা যায়, ৩৭ বছর বয়সী এই ফটোগ্রাফারের নাম হার্নান্দো বিভেরা কার্ভান্তেস। তিনি প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় কলিমা ভলক্যানোর কাছে এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন। এটি মেক্সিকোতে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি, যা সম্প্রতি অগ্ন্যুৎপাত শুরু করেছে।

 এ ব্যাপারে ফটোগ্রাফার হার্নান্দো জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই বজ্রপাতের ঘটনায় বেশ রোমাঞ্চিত হতেন। সেদিন তিনি লক্ষ্য করেন, পাঁচ মিনিটের মধ্যে ৪০ থেকে ৫০টি বাজ পড়েছে। তিনি প্রায় ৪২টি ছবি তোলেন। এবং সেই ছবিগুলো তিনি একত্র করে একটি ছবিতে পরিণত করেন। ফলে দেখে মনে হবে, একটি ফ্রেমেই ধরা পড়েছে প্রায় ৫০টি বজ্রপাত।

<<<দেখুন ভিডিও>>>

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!