ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খবর ]

শবে বরাতে বন্ধ থাকবে হযরত শাহজালাল (র.)-এর মাজার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ৮ এপ্রিল ২০২০
শবে বরাতে বন্ধ থাকবে হযরত শাহজালাল (র.)-এর মাজার
হযরত শাহজালাল (র.) মাজার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাতের রাতে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার বন্ধ থাকবে। আজ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের জন্য মাজারের সব গেট বন্ধ থাকবে। 

বুধবার হযরত শাহজালাল (র.) দরগাহ মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান এক নোটিশের মাধ্যমে এই বিষয়টি অবগত করেন।

এর আগে মঙ্গলবার সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, শাহজালাল, শাহপরান ও বুরহান উদ্দিন (র.) মাজারের মোতাওয়াল্লিদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন।

ওই বৈঠকে শবে বরাত পালন নিয়ে নানা সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এরই আলোকে এই নির্দেশনা জারি করে মাজার কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!