আর্থিক অস্বচ্ছল ও বিধবাদের সাথে মতবিনিময় ও খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জে আর্থিকভাবে অসচ্ছল, বিধবা ও খেটে খাওয়া মানুষের সঙ্গে মতবিনিময় ও বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সোনালী সমাজ কল্যাণ সংস্থা।
রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার চৌদ্দশত পুলেরঘাট জালুয়াপাড়া ইকরা পাবলিক স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন খান নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
এ সময় সোনালী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। পরে চৌদ্দশত ইউনিয়নের ৩৬টি গ্রামের প্রায় ৭ হাজার আর্থিকভাবে অসচ্ছল, বিধবা ও খেটে খাওয়া মানুষের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।
বিনামূল্যে খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সোনালী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।