[ দেশজুড়ে ]
শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ
শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ (ছবি: প্রতীকী)
চট্টগ্রাম নগরীর মুরাদপুর ফরেস্ট গেইট রেল ক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সঙ্গে এক মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।
তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের অভিমুখে আসার সময় শাটল ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি ।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!