ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

শামসুরের শতকে ঢাকা মেট্রোর বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১০, ৯ নভেম্বর ২০১৯
শামসুরের শতকে ঢাকা মেট্রোর বড় সংগ্রহ
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোপলিস ও সিলেট বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। শামসুর রহমানের শতকে ৭ উইকেটে ২৮২ রানে প্রথম দিন শেষ করেছে ঢাকা।

ব্যাট করতে নেমে ওপেনার আজমীর আহমেদকে দ্রুতই হারায় ঢাকা মেট্রো। দলীয় ১৭ রানের মাথায় ১০ রান করে ফিরে যান আজমীর। আরেক ওপেনার রাঙ্কিন আহমেদকে সঙ্গে নিয়ে ঢাকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শামসুর রহমান। রাঙ্কিন ৪৮ রানে ফিরে শামসুরের ব্যাটে আলো ছড়াতে থাকে।

শামসুরের শতকের পাশাপাশি আল আমিনের অর্ধশতকের উপর ভর করে ৭ উইকেটে ২৮২ রানে প্রথম দিন শেষ করেছে ঢাকা মেট্রো। ১৯৩ বলে ১১৪ রান করেন শামসুর। তার ইনিংসে ছিলো ১৩টি চারের মার। অপরদিকে ৮৩ বলে ৬৯ রান করেন আল আমিন। ৭টি চারের পাশাপাশি তার ব্যাট থেকে আসে ৩টি ছক্কার মার।

সিলেটের হয়ে ৪টি উইকেট নিয়েছেন রেজাউর রহমান। বাকি তিনটি উইকেট এনামুল হক জুনিয়রের।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!