ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

দেখা যায়নি সফর মাসের চাঁদ, আখেরি চাহার সোম্বা কবে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ৫ আগস্ট ২০২৪
দেখা যায়নি সফর মাসের চাঁদ, আখেরি চাহার সোম্বা কবে
ফাইল ফটো

দেশের আকাশে আজ পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার (৭ আগস্ট) থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর (২৭ সফর) আখেরি চাহার সোম্বা পালিত হবে।

সোমবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। মঙ্গলবার (৬ আগস্ট) মহররম মাসের ৩০ দিন পূর্ণ হবে।

Advertisement

সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়। ৬৩২ খ্রিষ্টাব্দের ২৭ সফরের বুধবার হজরত মুহম্মদ (স.) দীর্ঘ সময় রোগ ভোগের পর সুস্থতা বোধ করে গোসল করেছিলেন বলে হাদিস শরিফসহ বিভিন্ন কেতাবে উল্লেখ আছে। বৃহস্পতিবার থেকে রাসুল (সা.) আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশে আখেরি চাহার সোম্বার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!