[ শিক্ষা ]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাটল বাস চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিস উদ্বোধন করেন
শিক্ষকদের জন্য পুরো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
রোববার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল সাড়ে ১০টায় ও দুপুর ২টায় প্রশাসনিক ভবন-কলাভবন-টিএসসি-কাজী মোতাহার হোসেন ভবন-মোকাররম ভবন-কার্জন হল পর্যন্ত যাবে শাটল বাস এবং সকাল ১১টায় ও দুপুর আড়াইটায় কার্জন হল-মোকাররম ভবন-কাজী মোতাহার হোসেন ভবন-টিএসসি-কলাভবন-প্রশাসনিক ভবনে ফিরে আসবে।
.png)
এছাড়া, সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত একটি আপ ট্রিপ ও দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পর্যন্ত ডাউন ট্রিপ যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!