অনলাইন স্টেটবুক
ঠিকানা http://onlinestatbook.com/2/। সাদামাটা সাইটটি বেশ দ্রুত চালু হবে। খুলতেই পাওয়া যাবে টেবল অব কনটেন্টস। সূচনা থেকে শুরু করে আছে গ্রাফিক ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি, নরমাল ডিস্ট্রিবিউশন, অ্যাডভান্স গ্রাফ, স্যামপ্লিং ডিস্ট্রিবিউশন, পাওয়ার, রিগ্রেশন, কাই স্কোয়ার টেস্ট ও একটি শব্দকোষ। ক্লিক করলেই প্রতিটি টপিকের ওপর সংক্ষিপ্ত আলোচনা এবং ডান পাশে পাওয়া যাবে স্লাইড শো। সাইটটি পরিচ্ছন্ন ও ছিমছাম থাকায় দরকারি যেকোনো কিছু পাওয়া যাবে সহজে। মোবাইলেও এটি পড়তে বেশ আরামদায়ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে উচ্চতর পরিসংখ্যান নিয়ে ধারণা নেয়া যাবে সাইটটি থেকে।
.png)
খান একাডেমি
বিজ্ঞান, কম্পিউটার, গণিত ও প্রকৌশলবিদ্যা শেখার এক সুবিশাল ভাণ্ডার খান একাডেমি। তোমাদের মধ্যে যাদের পরিসংখ্যান পড়তে হয়, তাদের জন্যও আছে জরুরি অনেক টপিক নিয়ে দারুণ সব ভিডিও আলোচনা। লিংকটা হলো https://www.khanacademy.org/math/statistics-probability।
তথ্য শ্রেণিবিন্যাসকরণ, সম্ভাবনা যাচাই, নমুনায়ন, দৈব চলক- এসবের মতো খটমটে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে একেবারে সহজ করে। আছে কাই-স্কয়ার টেস্ট ও অ্যাডভান্সড রিগ্রেশনের মতো চ্যাপ্টারও। আবার পরিসংখ্যানের মৌলিক বিষয়গুলোর ধারণা পরিষ্কার করতে আছে হাইস্কুল স্ট্যাটিসটিকস নামের একটি পেজ, যার লিংক- https://www.khanacademy.org/math/probability। স্ক্যাটারপ্লট, টু-ওয়ে টেবল, স্টাডি ডিজাইন, বায়োনমিয়াল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন ইত্যাদির ওপর ভিডিও টিউটরিয়াল পাবে এখানে। প্রতিটি অধ্যায়ের পাশেই আছে প্র্যাকটিস সেকশন। কোর্স চ্যালেঞ্জ বাটনে ক্লিক করতেই পাবে ৩০-৪৫ মিনিটের অনলাইন পরীক্ষা।
ইউটিউব
ইউটিউবে ছোটখাটো ভিডিও পাওয়া যাবে ভূরি ভূরি। লার্নিং স্ট্যাটিসটিকস লিখে সার্চ করলেই পাওয়া যাবে অনেক ভিডিও। তবে নির্দিষ্ট কোনো টপিকের পর জানতে সেই টপিকের নাম লিখে সার্চ দিলেই ভালো। উল্লেখযোগ্য চ্যানেলগুলোর মধ্যে আছে Anywhere Math, My CS, Freecodecamp, Khan Academy, Crashcourse, Geek's lesson, Great learning, Math and Science ইত্যাদি। এর মধ্যে তোমার কাছে যে ভিডিওর উচ্চারণ ও বোঝানোর ধরন সহজবোধ্য ঠেকবে, শুনতে পারো সেটাই। আবার এনিমেশনের মাধ্যমে স্ট্যাটিসটিকস শেখানোর জন্য আছে সিম্পল লার্নিং প্রো নামের একটি চ্যানেল।