শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি এ তথ্য নিশ্চিত করেন।
চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি বলেন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে ভর্তি সংক্রান্ত তালিকা দেখতে পারবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে এসএসসি ও এইচএসসির পরীক্ষার ফলাফলের কোনো নম্বর যোগ করা হয়নি।
.png)
এবারের স্নাতক প্রথম বর্ষের শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের আলোকে তালিকা তৈরি করেছি। প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকার ভিত্তিতে আগামী ৪ জানুয়ারী থেকে শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ডাকা হবে।
উল্লেখ্য, শাবিপ্রবিতে ভর্তির হওয়ার জন্য মোট আবেদন করেছে ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী। ‘এ-১’ ইউনিটে আবেদন করেছে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৫ জন এবং ‘বি’ ইউনিটে আবেদন করেছে ১৫ হাজার ৪৩৬ জন। শাবিপ্রবিতে মোট আসনসংখ্যা ১ হাজার ৮৭টি। মেধা তালিকা অনুযায়ী আগামী ৪ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।