ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুইসাইড নোটে ‘রাজ্জাক নিরাশ করেছে’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৯, ২ অক্টোবর ২০২১
সুইসাইড নোটে ‘রাজ্জাক নিরাশ করেছে’ লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি

প্রেমিকের বিয়ের সংবাদ শুনে এক স্কুলছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে স্কুলছাত্রীর মা জীবন্নাহার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাতে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চরকলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বিছানার নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, চরকলাগাছী গ্রামের আলিমুদ্দিনের কলেজ (ইন্টারমিডিয়েট) পড়ুয়া ছেলে আ. রাজ্জাকের সঙ্গে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সৌদি প্রবাসী আবু মুসা শেখের মেয়ে সুমাইয়ার। ঘটনার দিন অন্যত্র বিয়ের জন্য আ. রাজ্জাকের বাড়িতে মেয়ে পক্ষের লোক আসে দিন-তারিখ ঠিক করার জন্য। বিষয়টি জানতে পেরে সুমাইয়া সে প্রেমিকের ওপর অভিমান করে আত্মহত্যা করে।

Advertisement

এদিকে আত্মহত্যার আগে বিছানার নিচে একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে লেখা, চিরতরের জন্য চলে গেলাম পরপারে। অসময়ে আমার মৃত্যুর জন্য রাজ্জাক দায়ী। তাকে কোনোদিন ক্ষমা করব না। আশা দেখিয়ে নিরাশ করেছে। বিদায় বিদায় বিদায়......।

মৃত সুমাইয়ার মা জীবন্নাহার জানান, ঘটনার দিন সন্ধ্যায় আমার মেয়ে আমাকে তার কানের দুল আনতে পাশের বাড়িতে পাঠালে আমি সেখানে দুল আনতে যাই। পরে এসে দেখি আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আছে। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের আত্মহত্যার জন্য রাজ্জাকই দায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম করে বলেন, নিহতের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে। সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!