ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রযুক্তিতেই অপহৃত স্কুলছাত্রীসহ অপহরণকারী ধরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৬, ৩ সেপ্টেম্বর ২০১৯
প্রযুক্তিতেই অপহৃত স্কুলছাত্রীসহ অপহরণকারী ধরা
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে নিখোঁজ স্কুলছাত্রীকে নয় দিন পর প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে আটক করা হয়।   

রোববার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা থেকে স্কুলছাত্রীসহ তাকে আটক করা হয়।  আটক বেলাল হোসেন জেলার রাণীনগরের কামতা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, ২৪ আগস্ট অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে অপহরণ করে বেলাল। এ ঘটনায় পরদিন স্কুলছাত্রীর বাবা একটি সাধারণ ডায়রি করেন। সাধারণ ডায়রি অনুযায়ী নওগাঁ ডিবি তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের মোবাইলের অবস্থান শনাক্ত করে। এরপর শনাক্তকরণ এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। পরে রোববার রাতে রাণীনগর থানায় তাদের হস্তান্তর করে ডিবি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা করেছেন। এছাড়া মেডিকেল চেকআপের জন্য স্কুলছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!