[ খেলা ]
প্রথম চারদিনের টিকেট শেষ: সৌরভ
ছবি : সংগৃহীত
প্রথমবারের মত ভারতের বিপক্ষে কোন পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এ সফরে আছে এক ঐতিহাসিক টেস্ট। গোলাপি বলে প্রথমবারের মতো ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনসে সৃষ্টি হবে নতুন এ ইতিহাস। দিনরাতের ঐতিহাসিক টেস্টে দর্শকদের টিকিট না পাওয়ার সম্ভাবনা ক্রমে বাড়ছে। চারদিনের টিকিট বিক্রি হয়েগেছে বলেই জানিয়েছেন ভারতীয় নতুন বোর্ড প্রেসিডেন্ট।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রথম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।’
সৌরভের এই মন্তব্যের আগেই সিএবি কর্তারা জানিয়ে দিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি হওয়ার পরে যে সামান্য টিকিট উদ্বৃত্ত থাকবে, দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই তা কাউন্টারে পাঠাতে চান না তারা। না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
.png)
জানা গেছে, লাল বলের গঠন প্রক্রিয়া থেকে গোলাপি বলের গঠন কিছুটা ভিন্ন হওয়ায়, এটি লাল বলের তুলনায় টেকসই এবং গতিশীল।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!