[ আন্তর্জাতিক ]
প্রকাশ্যে চুমু খেলেই প্রায় দেড় লাখ টাকা জরিমানা!
ছবি: সংগৃহীত
সম্প্রতি রক্ষণশীলতার খোলস ভেঙে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে সংস্কারমুক্ত হওয়ার প্রয়াস চালাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে নতুন এক আইন চালু করেছে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশটি।
শনিবার এক ঘোষণায় এই আইন জারি করে সৌদি। এতে কোনো ব্যক্তি জনসম্মুখে অশালীন পোশাক পরলে, প্রকাশ্যে কাউকে চুমু দিলে বা এ ধরনের কোনো অশালীন কাজকর্ম করলে তার ওপর জরিমানা করা হবে।
দেশটিতে এরই মধ্যে নারীদের জন্য গাড়ি চালানো, ব্যবসা করা, সি বিচে গায়ে হাওয়া লাগানো এমনকি স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া এবার দেশটি পর্যটন ভিসাও চালু করেছে।
.png)
এই আইনে সৌদিতে এসে পর্যটকরা মদ্যপান, পানি ফেলা, থুতু ফেলা, কোনো সারি লঙ্ঘন, বিনা অনুমতিতে ছবি তোলা বা ভিডিও, নামাজের সময় গান বাজানোসহ অশালীন পোশাক পরাসহ মোট ১৯টি অপরাধের জন্য জরিমানার মুখোমুখি হবেন।
এ জরিমানার পরিমাণ হতে পারে ৫০ থেকে সর্বোচ্চ ৬ হাজার রিয়াল পর্যন্ত। যা বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ পরিমাণ এক লাখ ৩৫ হাজার টাকা।
ডেইলি বাংলাদেশ/জেডআর
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!