[ দেশজুড়ে ]
প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের কাণ্ড
সংগৃহীত
গাইবান্ধা সদরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্বজনদের অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতো প্রতিবেশী মজিদুল ইসলাম। এতে সাড়া না দেয়ায় ৭ অক্টোবর মেয়েটিকে ঘরে একা পেয়ে, অস্ত্রের মুখে ধর্ষণ করে ওই বখাটে।
এ ঘটনায় বুধবার বিকেলে মেয়েটির ভাই বাদী হয়ে অভিযুক্ত মজিদুলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!