ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচজনকে গুঁতো দিয়ে জবাইয়ে গেল মহিষ, ভাগাভাগি হলো গোশত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১৭ অক্টোবর ২০১৯
পাঁচজনকে গুঁতো দিয়ে জবাইয়ে গেল মহিষ, ভাগাভাগি হলো গোশত
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী গ্রামে একটি ক্ষিপ্ত মহিষের গুঁতোতে পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে গ্রামের লোকজন মিলে মহিষটিকে দেশি অস্ত্র দিয়ে আহত করে জবাই করে গোশত ভাগাভাগি করে নেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম দেশ জানান, মহিষটি পার্শ্ববর্তী ছাতক উপজেলা থেকে মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ী গ্রামে আসে। মহিষটি গ্রামের ফসল নষ্ট করলে লোকজন সেটিকে ধাওয়া করেন। এতে মহিষটি ক্ষিপ্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় মহিষটিকে ধরতে গিয়ে কয়েকজন আহত হন।

Advertisement

এদের মধ্যে জামাল উদ্দিন নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরো জানান, মহিষের আক্রমণের খবর পেয়ে কাঁঠালবাড়ী ও আশপাশের গ্রামের বিপুলসংখ্যক লোক সেখানে জড়ো হন। এ সময় একটি ফাঁকা গুলিও করা হয়। পরে বল্লমসহ দেশি অস্ত্র দিয়ে আঘাত করে মহিষটিকে আহত করে জবাই করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!