ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অক্টোবরে ২১ দিন ইলিশ শিকার বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৯
অক্টোবরে ২১ দিন ইলিশ শিকার বন্ধ
ফাইল ছবি

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে অক্টোবর মাসে ২১ দিন ইলিশ শিকার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ডিসি রোখসানা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা মো আবদুদ দাইয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এসএম ফেরদৌস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জি, জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি উপেন্দ্র লাল দাস প্রমুখ।

Advertisement

এ সময় বক্তারা বলেন, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে ইলিশ শিকার বন্ধ থাকবে। এ সময় জেলার চার উপজলার তিন হাজার ৫২২টি জেলে পরিবারকে ২০ কেজি করে ভিজিএফ’র চাল দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!