ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবশেষে বরখাস্তই হলেন এমেরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ২৯ নভেম্বর ২০১৯
অবশেষে বরখাস্তই হলেন এমেরি
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে যাচ্ছেতাই অবস্থা আর্সেনালের। লিগে ১৩ ম্যাচে মাত্র ৪টি জয়। সর্বশেষ পাঁচ ম্যাচের ফল হার, ড্র, ড্র, হার, ড্র। পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান গানারদের। দলের এমন পারফরম্যান্সে কোচ উনাই এমেরির ওপর আর ভরসা রাখতে পারলো না ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে তাকে ‘না’ বলেই দিলো আর্সেনাল।

অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের বাজে ফলের পরও স্প্যানিশ এই কোচের উপর আস্থা রাখার চেষ্টা করছিলো আর্সেনাল। কিন্তু ইউরোপা লিগে গতকাল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে দল ২-১ গোলে হেরে যাওয়ায় আর এমেরিকে রাখার কোনো কারণই খুঁজে পায়নি ক্লাব কর্তাব্যক্তিরা। অবশেষে আর্সেনাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলো, ‘উনাই এমেরি আর তার কোচিং দলের সদস্যদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করেছি।’

গানারদের সঙ্গে এমেরির সম্পর্ক মাত্র দেড় বছর স্থায়ী হলো। গত বছরের মে মাসে দলের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হন এমেরি। দুই বছরের চুক্তিতে যাত্রা শুরু করেন এমেরি। সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়াতে পারার একটি শর্তও ছিলো। কিন্তু মেয়াদ বাড়ানো তো দূরের কথা নির্ধারিত সময়ের ৬ মাস আগেই বিদায় নিতে হলো এমেরির।

Advertisement

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই বছরের জন্য ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের দায়িত্ব পালন করেছিলেন এমেরি।

এমেরিকে বরখাস্তর বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে আর্সেনাল। নতুন কোচ নিয়োগের আগ পর্যন্ত দলের সহকারী কোচ ফ্রেডি ইয়ানবার্গ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!