শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৯ জন।
.png)
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। তাদের মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২১৬ জন।
২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং ১ লাখ ১২ হাজার ১৪ জন আক্রান্ত । ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।