ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে শপিং সেন্টারে ভয়াবহ আগুনে ৫৭৯ প্রাণীর করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৪ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে শপিং সেন্টারে ভয়াবহ আগুনে ৫৭৯ প্রাণীর করুণ মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর ডালাসে একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনে অন্তত ৫৭৯টি প্রাণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ অগ্নিকাণ্ডটি ঘটে। মৃত প্রাণীদের মধ্যে বেশিরভাগই ছোট পাখি ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ডালাস ফায়ার-রেসকিউ মুখপাত্র জেসন ইভান্স এক বিবৃতিতে বলেছেন, উত্তর-পশ্চিম ডালাসের প্লাজা লাতিনায় পোষা প্রাণীর দোকানে ৫৭৯টি প্রাণী ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

Advertisement

আগুনের শিখা পশুদের কাছে পৌঁছায়নি। মুরগি, হ্যামস্টার, দুটি কুকুর এবং দুটি বিড়ালও মারা গেছে বলে ইভান্স জানিয়েছেন।

তিনি আরো জানান, আগুন প্রায় দুই ঘণ্টা ধরে জ্বলছিল এবং প্রায় ৪৫ জন দমকলকর্মী সকাল ১১ টার দিকে আগুন নিভিয়ে ফেলে। কর্মীরা অনুসন্ধান ও উদ্ধারের চেষ্টা করলেও দুর্ভাগ্যবশত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে দোকানের সকল প্রাণী মারা যায়। তবে আগুনে কোনো মানুষ হতাহত হয়নি।

ইভান্স বলেন, ‘আগুনে আংশিকভাবে ধসে পড়েছে ভবনের ছাদ। ফলে একতলা শপিং সেন্টারের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। এ ঘটনা তদন্তাধীন রয়েছে বলে ইভান্স বলেছেন।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!