[ আন্তর্জাতিক ]
নেচে মঞ্চ মাতালেন ক্যানসারে এক পা হারানো কিশোরী
ছবি- সংগৃহীত
ক্যানসারে আক্রান্ত হয়ে একটি পা হারিয়েছেন নাচ পাগল এক কিশোরী। তবে এক পায়ে ঘুঙুর পরে এগারো বছর বয়সী অঞ্জলি নামের ওই কিশোরী। আর ঠিক সেভাবেই কত্থক নেচে সকলকে চমকে দিলেন সে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে তার নাচের একটি ভিডিও। ওই ভিডিও যে দেখছেন সেই অবাক হয়ে যাচ্ছেন। ওই কিশোরী ভারতের কলকাতার বাসিন্দা।
কলকাতায় তখন চলছে চিকিৎসকদের কনফারেন্স। গুরুগম্ভীর নানা আলোচনার মাঝে মঞ্চে উঠে পড়ে কিশোরী অঞ্জলি। আর পাঁচজনের সঙ্গে তার কোনো তফাৎ নেই। তবে তার নেই শুধু একটি পা।
সকলে যখন ওই ছোট্ট মেয়ের জন্য সমবেদনা প্রকাশ করতে ব্যস্ত, ততক্ষণে সে নাচের প্রস্তুতি নিয়ে ফেলেছে। নিস্তব্ধতার মাঝে আচমকাই বাজতে শুরু করে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘মেরে ঢোলনা শুন’ গান। গানের সঙ্গে এক পায়ে ঝুমুরে বোল তুলেছে কিশোরী।
.png)
কিশোরীর শরীরী বিভঙ্গে প্রায় অবাক হয়ে যান কনফারেন্সে উপস্থিত প্রায় সকলেই। নাচ শেষ হতে না হতেই হাততালির শব্দে ভরে ওঠে কনফারেন্স রুম। কেউ কেউ তো ওই কিশোরীর নাচ দেখে কেঁদেই ফেললেন। এক পায়েও যে ওভাবে নাচা যায়, তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না কেউ কেউ।
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!