[ দেশজুড়ে ]
নাটোরে বাল্যবিয়ে বন্ধ করল ইউএনও
ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ইউএনও মো. তমাল হোসেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউপির সিধুলী গ্রামে এ ঘটনা ঘটে।
ইউএনও তমাল হোসেন জানান, শনিবার বিকেলে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিল বোর্ডে দেয়া কর্পোরেট নম্বরে ওই এলাকায় বাল্যবিয়ের প্রস্তুতি চলছে বলে একটি ফোন আসে।
পরে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অফিসার ও অফিস স্টাফদের পাঠিয়ে তৎক্ষণাৎ বিয়ে পণ্ড করে দেয়া হয়। পাশাপাশি ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, এ মর্মে ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!