ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান।

Advertisement

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ক্রীড়াক্ষেত্রসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়াক্ষেত্রে দেশের সম্পৃক্ততা আরও জোরদারের সুযোগ তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!