মঙ্গলবার শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এ টাকা উদ্ধার করে। এ ঘটনায় শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ ও সাদিয়া বিনতে আফজালের তালাবদ্ধ রুমে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
.png)
এর আগেম সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর রুম তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ টাকা। আরেক কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের রুম থেকে আরো ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র উদ্ধার করে তল্লাশি টিম।
শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে।
দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছিলেন লিয়াকত আলী লাকী। এই পদে থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।