ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৪
শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ
সৈয়দ জামিল আহমেদ- ফাইল ফটো

শিল্পকলা অ্যাকাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। তাকে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সেয়দ জামিলকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ বলেন, এটা অনেক বড় দায়িত্ব। কারণ, দেশের শিল্প-সংস্কৃতিচর্চার এগিয়ে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান শিল্পকলা অ্যাকাডেমি। এটার মহাপরিচালক পদে যোগ দেওয়ার জন্য সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল আমাকে অনুরোধ করেন। শুরুতে আমি এই দায়িত্ব নিতে চাইনি। প্রস্তাব দেওয়ার পর কয়েকদিন সময়ও নিয়েছি।  

Advertisement

তিনি আরো বলেন, পরবর্তীতে মনে হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরির কাজ চলছে তখন একজন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়া উচিত। কয়েক শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে পুনর্গঠনের অংশ হিসেবে এই দায়িত্ব নিয়েছি। আমার দুই বছরের মেয়াদকালে আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। অ্যাকাডেমির অনিয়মগুলো দূর করে সর্বোচ্চ। 

শিল্পকলার নতুন মহাপরিচালক বলেন, নিজের সর্বোচ্চ মেধা দিয়ে প্রতিষ্ঠানটির গতিধারা ফিরিয়ে আনবো। এছাড়া দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা অ্যাকাডেমির শিল্প-সংস্কৃতিনির্ভর কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করবো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!