ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
জাবিতে বিক্ষোভ

শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের বক্তব্যের প্রতিবাদ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের বক্তব্যের প্রতিবাদ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারীদের বোরকা পরিধান নিয়ে শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালকের পদত্যাগের দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিলও করেন তারা।

Advertisement

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী বনি আমিন বলেন, সৈয়দ জামিল আহমেদ ইসলাম ধর্মের ওয়াজ মহফিল ও পর্দাকে কটূক্তি করেছেন। তিনি ইসলামি শরিয়তকে ব্যাকডেটেড বলেছেন। ৯০ শতাংশ মুসলিমের দেশে তার এত সাহস হয় কীভাবে? তাকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে এ ধরনের লোকের থাকার গ্রহণযোগ্যতা নেই। অতিদ্রুত তার পদত্যাগের দাবি জানাচ্ছি।

ফার্মেসি বিভাগের ৪৭‌ ব্যাচের শিক্ষার্থী আবু উবায়দা উসামা বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর প্রকাশ্যে ইসলাম নিয়ে কটূক্তি করে আমাদের হৃদয়ে আঘাত দেওয়া হয়েছে। সৈয়দ জামিল আহমেদের এই সাহসের পিছনে কারা রয়েছে তা বের করতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে করা মন্তব্যের জন্য সবার সামনে তাকে ক্ষমা চাইতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!