ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিজ নামে ব্যানার-ফেস্টুন, যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ১৪ আগস্ট ২০২৪
নিজ নামে ব্যানার-ফেস্টুন, যা বললেন আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ- ফাইল ফটো

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ছবি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যেসব ব্যানার তৈরি করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করেছেন তিনি।

বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানিয়েছেন তরুণ এ উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, এরই মধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সবাই মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সবাইকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।

Advertisement

সমন্বয়ক পরিচয়ে কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আসিফ মাহমুদ।

একই পোস্টে তিনি লেখেন, ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!