ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাইবার আইনের বিতর্কিত ধারা নিয়ে উপদেষ্টা নাহিদের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ১২ আগস্ট ২০২৪
সাইবার আইনের বিতর্কিত ধারা নিয়ে উপদেষ্টা নাহিদের বক্তব্য
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ কথা বলেন তিনি।

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, আমি বলেছি, সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে ও দেশের বাইরে আইটিতে যারা দক্ষ এবং নতুন ধরনের কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি।

Advertisement

তিনি বলেন, আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ- যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল। তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। খুবই স্বৈরতান্ত্রিকভাবে এ কাজটি করা হয়েছিল। আমরা এ বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুনরায় তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল, সেটি চালু করা হবে।

টেন মিনিট স্কুলে আবারও বিনিয়োগ শুরু হবে কি না জানতে চাইলে নাহিদ বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন, অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!