সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্ক্ষা রয়েছে। এ আকাঙ্ক্ষা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
.png)
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।