ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বদলে যাচ্ছে পুলিশের পোশাক-লোগো, কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৭, ১৩ আগস্ট ২০২৪
বদলে যাচ্ছে পুলিশের পোশাক-লোগো, কমিটি গঠন
ছবি- সংগৃহীত

পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশের সদর দফতর। এ কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান।

তিনি বলেন, ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার এই কমিটি গঠন করা হয়।

Advertisement

এই কমিটি কাপড়ের মান, ডিজাইন তথা যেকোনো টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের কমিটিতে যুক্ত করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

কমিটিতে যারা আছেন-

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি (এপিবিএন) মোহাম্মদ শিহাব কায়সার, পুলিশ সুপার (এপিবিএন) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিক) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ) জুয়েল রানা, পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. জাহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. সান্টুর রহমান ও কনস্টেবল বরকত উল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!