ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দখলবাজি ও চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ১১ আগস্ট ২০২৪
দখলবাজি ও চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনারা কেউ চাঁদাবাজি করবেন না। দখলবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন তাহলে পা ভেঙে দেওয়া হবে।

রোববার প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে প্রবেশের আগে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। তার সুযোগ আপনারা নিচ্ছেন, এটা বন্ধ করেন। আমার কাছে খবর আসছে, কাওরান বাজারে চাঁদাবাজি, একটি ব্যাংকে ঢুকে গোলাগুলি করে দখলে নেয়ার চেষ্টা হচ্ছে। এভাবে চলবে না।

Advertisement

জনগণের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। নিজেরা আইন হাতে তুলে নেবেন না।

পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে যারা (পুলিশ সদস্য) কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেবো তারা চাকরি করবেন না। ঐদিনের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে। 

এম সাখাওয়াত হোসেন বলেন, যা কিছু ঘটেছে, তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচারবিভাগ বিচার করবে। এতে কারোর ভয় পাওয়ার কিছু নাই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!