রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে যেই হোক।
.png)
তিনি বলেন, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। তারপরও কে করেছে না করেছে নো বডি ইজ অ্যালাও।
কিন্তু ঘটনা তো ঘটেছে, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, নিশ্চয়ই জানে কারা ঘটিয়েছে, দেখেছে। আমি বিষয়টা নিয়ে আলাপ করব, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাবো।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কী বার্তা দিলেন- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোনো কিছু ফেলে রাখবেন না বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখতে হবে।