মঙ্গলবার দুপুরে ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (৩১ জুলাই ২০২৪) হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করা হয়। গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
.png)
পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস-আদালত। আর চলতি সপ্তাহের রোববার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলছে অফিস কার্যক্রম।