ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধের নির্দেশ
ফাইল ফটো

লাইসেন্স না থাকায় রাজধানীর শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে আরো দুটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটি হলো- মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা হাই কেয়ার হাসপাতালের হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল।

বুধবার অধিদফতরের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে দুটি টিম রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায়।

Advertisement

এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাই কেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারের কালার কোডেড বিন সঠিক না থাকায় মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে।

এদিন লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিকেও  পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের টিম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!