শনিবার এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, প্রথম ধাপে আগামী ৪ মে ১৫৩টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। এরপর দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপে ২৫ মে মোট ৩২৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ১২টি উপজেলা পরিষদে নির্বাচনের তারিখ পরবর্তীতে জানাবে কমিশন।
.png)
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ১৩৭টি উপজেলা পরিষদের নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছিল ইসি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা সেদিন জানিয়েছিলেন, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ৪৪টি, তৃতীয় ধাপে ৩৪টি ও চতুর্থ ধাপে ১৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এসব উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তারও আগে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ৩৪৪টি উপজেলায় ভোটের সময় জানিয়েছিল ইসি। ঐ সময় বলা হয়েছিল, এ ছয় অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।